ইউনেস্কো পদক পেলেন প্রধানমন্ত্রী
ইউনেস্কোর কালচারাল ডাইভারসিটি পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বুধবার সন্ধ্যায় গণভবনে তার হাতে পদক তুলে দেন সংস্থাটির মহাপরিচালক ইরিনা বোকোভা। বাংলাদেশে সাংস্কৃতিক বৈচিত্র রা এবং সাংস্কৃতিক কার্যক্রম এগিয়ে নিতে বিশেষ অবদানের জন্য শেখ হাসিনাকে ইউনেস্কোর কালচারাল ডাইভারসিটি পদক দেওয়া হয়েছে। পদক হস্তান্তরের সময় সম্মেলনে যোগ দিতে আসা সদস্য দেশগুলোর প্রতিনিধি দলের প্রধানরা বোকোভার সঙ্গে উপস্থিত ছিলেন।
জটিল প্রযুক্তি-ভীতি নোমোফোবিয়ায়
বিশ্বের সবচেয়ে বড় ‘টেক ফোবিয়া’ বা প্রযুক্তি-ভীতি কোনটি? উত্তর হচ্ছে, ‘নোমোফোবিয়া’ বা ‘নো মোবাইল ফোন ফোবিয়া’। অর্থাত্ মোবাইল ছাড়া থাকার ভীতি। সম্প্রতি যুক্তরাজ্যে চালানো একটি জরিপে ৬৬ শতাংশ মানুষ এই ফোবিয়ার পক্ষে তাদের মত দিয়েছেন; অর্থাত্ তারা নোমোফোবিয়ায় ভুগছে।
১২ বছর অনশন করে রিপ্লিতে শর্মিলা
ভারতের মনিপুর রাজ্যের এক নারী। নাম তাঁর ইরম শর্মিলা। ৪০ বছর বয়সী এই নারী টানা ১২ বছর ধরে অনশন করে যাচ্ছেন। রাজ্য সরকারের এক বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তাঁর এই অনশন। নিরবচ্ছিন্ন এ প্রতিবাদের জন্য তিনি ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’-এর রেকর্ড বইয়ে ‘মণিপুরের লৌহ মানবী’
তত্ত্বাবধায়ক পুনর্বহাল করুন
বিদেশি মেহমানদের পরামর্শ গ্রহণ করে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের নীতিগত সিদ্ধান্ত নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরামের এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
শুরুতে সূচকের ওঠানামা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের ওঠানামার মধ্য দিয়ে শুরু হয়েছে লেনদেন। আধা ঘণ্টা শেষে লেনদেন হওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। পাশাপাশি সূচক বেড়েছে সামান্য।
দুর্নীতির প্রমাণ দিল বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক আবারও সরকারকে পদ্মা সেতু প্রকল্পের পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগে দুর্নীতির প্রমাণ দিয়েছে। দুর্নীতির প্রমাণ-সংক্রান্ত একটি প্রতিবেদন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে সরাসরি দেওয়া হয়েছে। এই প্রতিবেদনে দায়ী কিছু ব্যক্তির নামসহ দুর্নীতির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে।
কবে আসবে এইডসের টিকা?
এইচআইভি ভাইরাসের কারণে শরীরে বাসা বাঁধে মরণ ব্যাধি এইডস। ভয়ংকর রহস্যময় এই এইচআইভি ভাইরাস শরীরে প্রবেশ করে রোগ প্রতিরোধের ক্ষমতা হ্রাস করে ফেলে। এতে খুব সহজেই যেকোনো সংক্রামক রোগে আক্রান্ত হয় শরীর।






